,

সোনারগাঁয়ে ট্রাক খাদে, নিহত ৪

news-image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাক খাদে পড়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চারজন নিহত ও তিনজন আহত হয়েছে। উপজেলার আষাঢ়িয়ারচর গ্রামে মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আল মোস্তফা প্যাকেজিং নামের একটি শিল্পকারখানার কাগজবোঝাই ট্রাক দিবাগত রাত তিনটার দিকে আষাঢ়িয়ারচর গ্রামের ভেতরের নির্মাণাধীন সরু সড়ক দিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় মালামালের ভেতরে আটকা পড়ে ট্রাকের শ্রমিক মাদারীপুরের কেন্দুয়া গ্রামের অপু হাওলাদার (২২) ও ওবায়দুল্লাহ (৩৬), পটুয়াখালীর গলাচিপা উপজেলার ওলানিয়া গ্রামের আবু তাহের (২০) ও রাঙাবালী গ্রামের মোশারফ হোসেন (৩০) ঘটনাস্থলেই মারা যান। রাতেই পুলিশের সহযোগিতায় গ্রামবাসী মালের ভেতর থেকে লাশ টেনে বের করে আনেন। পরে লাশের ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে