বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নূর হোসেন-আরিফের আপিল শুনানির জন্য গ্রহণ

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও র‍্যাব-১১-এর সাবেক কর্মকর্তা আরিফ হোসেনের করা চারটি আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

পাশাপাশি নূর হোসেন ও আরিফের জরিমানার আদেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী এস আর এম লুৎফর রহমান আকন্দ।

পরে লুৎফর রহমান বলেন, শুনানির জন্য আপিল গ্রহণ করেছেন আদালত। আদালত বলেছেন, আপিল ও ডেথ রেফারেন্সের ওপর একসঙ্গে শুনানি হবে।

আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুজনের জরিমানার আদেশ আদালত স্থগিত করেছেন বলে উল্লেখ করেন আইনজীবী লুৎফর রহমান।

১৬ জানুয়ারি সাত খুন মামলার রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ। রায়ে ২৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আর নয়জনকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাত খুনের ঘটনায় করা দুই মামলার বিচারিক আদালতের রায়ের কপি ও নথিপত্র হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়েছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত