,

লালাখালে চোরাবালিতে ২ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটে জৈন্তাপুর উপজেলার লালাখালে চোরাবালিতে ডুবে মারা গেছেন দুই পর্যটক। নিহতরা কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।

নিহতরা হলেন হাসান মো. সাঈদ (২৫) ও ইসহাক ইব্রাহিম শশী (২৫)। আজ মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির জানান, ওই মেডিকেল কলেজের পাঁচ-ছয়জন শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে লালাখাল বেড়াতে এসেছিলেন। লালাখালে মিস্ত্রিঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে ডুবে যান সাঈদ। তাঁকে উদ্ধার করতে গিয়ে শশীও তলিয়ে যান চোরাবালিতে। সন্ধ্যার দিকে এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

ওসি শফিউল জানান, সাঈদের বাড়ি ঢাকা ও ইসহাকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। উভয়ের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

লালাখাল পান্না সবুজ জলের জন্য বিখ্যাত। ওই নদীতে ঘুরে বেড়ানো পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে লালাখালে নদীতে সাঁতার কাটতে গিয়ে ও চোরাবালিতে আটকে আগেও একাধিক পর্যটক প্রাণ হারিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে