সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থাপনা নির্মাণে দু’মাসেই মিলবে রাজউকের অনুমোদন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে যেকোনো স্থাপনা নির্মাণে এখন থেকে মাত্র দুমাসে অনুমোদন মিলবে। আগে এ সময় ছিল ৮ থেকে ৯ মাস।সোমবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম সাক্ষাৎ করে রাজউকের সেবা সহজীকরণের বিষয়ে আলোচনা করেন।

 

এ সময়ে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান এম. বজলুল কবীর উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) স্থাপনা নির্মাণ অনুমোদনে ক্ষেত্রে ৬০ দিন সময় নেবে। বর্তমানে এক্ষেত্রে ২৬৭ দিন সময় লাগে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আরো বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলে উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করছে। একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। মন্ত্রী তার দপ্তরাধীন সংস্থাগুলোর জন্য বিনিয়োগ সহজীকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, রাজউকের সদর দপ্তরসহ আঞ্চলিক অফিসে একটি হেল্পডেস্ক খোলা হবে। একইভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষেও হেল্পডেস্ক খোলা হবে।

তিনি বলেন, এ হেল্পডেস্ক বিনিয়োগকারীদের নির্ধারিত সময়ে স্থাপনা নির্মাণ অনুমোদনে সহায়তা করবে। একটি টাস্কফোর্স থাকবে যারা বাস্তবায়ন প্রক্রিয়া সহজীকরণ ও হেল্পডেস্কসহ সংস্কার কাজ পর্যবেক্ষণ করবে।

এ বিষয়ে শিগগিরই রাজউকের সঙ্গে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষর একটি চুক্তি স্বাক্ষর করবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী