সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডান সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে জর্ডান থেকে ফসফরিক এসিড ও রক ফসফেট আমদানির বিষয়ে আলোচনার জন্য জর্ডান যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এ লক্ষ্যে মন্ত্রী মঙ্গলবার জর্ডানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। জর্ডান ফসফেট মাইনস কোম্পানি পিএলসি-এর আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ সফরে যাচ্ছেন। তিনি সেখানে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়াউর রহমান খান, শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব ফখরুল মাজিদ মাহমুদ, বিসিআইসি’র পরিচালক মো. আব্দুল হাই এবং বিসিআইসি’র ক্রয় বিভাগের ইনচার্জ মো. সহিদুল ইসলাম প্রতিনিধিদলের সদস্য হিসেবে রয়েছেন।

জর্ডান সফরকালে শিল্পমন্ত্রী সে দেশের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জারুব কুদাহ’র সাথে বৈঠক করবেন। তিনি জর্ডান ফসফেট মাইনস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও পৃথকভাবে মতবিনিময় করবেন।

বৈঠককালে শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্পখাতে অর্জিত সাফল্য তুলে ধরবেন। তিনি দেশে বিরাজমান অনুকূল বিনিয়োগ পরিবেশের কথা উল্লেখ করে বাংলাদেশের উদীয়মান শিল্পখাতগুলোতে জর্ডানি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানাবেন।

এছাড়া, তিনি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় জর্ডান হতে রক ফসফেট আমদানির বিষয়ে ইতোপূর্বে প্রস্তুতকৃত খসড়া চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন।

এ সফরে জর্ডান থেকে বিসিআইসি’র জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ফসফরিক এসিড আমদানির বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।

শিল্পমন্ত্রীর এ সফর বাংলাদেশ ও জর্ডানের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন