বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ভাড়া কমল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চভাড়া ৫ টাকা আর স্পিডবোটে ভাড়া ৩০ টাকা কমানো হয়েছে।এর ফলে ওই পথে লঞ্চভাড়া কমে এখন ৩০ টাকা আর স্পিডবোট ভাড়া কমে হলো ১২০ টাকা। আগে লঞ্চ ভাড়া ছিল ৩৫ টাকা আর স্পিডবোটে ভাড়া ছিল ১৫০ টাকা।৮ ফেব্রুয়ারি সকাল থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

মঙ্গলবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে চলাচলকারী লঞ্চ ও স্পিডবোটের ভাড়া পুনঃনির্ধারণসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্ট রুটের লঞ্চমালিক সমিতি ও স্পিডবোট মালিক সমিতির সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।কাওড়াকান্দি থেকে কাঁঠালবাড়িতে নতুন ঘাট স্থানান্তরের ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে দূরত্ব কমে যাওয়ায় ভাড়া কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৪ সালের ডিসেম্বরে সর্বশেষ লঞ্চের ভাড়া এবং ২০১৩ সালে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করা হয়েছিল।বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএ’র সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ভোলা নাথ দে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচলের (যাত্রী পরিবহণ) সহসভাপতি মো. বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি মো. সহিদুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির (মাওয়া অঞ্চল) সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির (মাওয়া অঞ্চল) সহসাধারণ সম্পাদক আ. রউফ, ইজারাদার মো. ইয়াকুব বেপারী, ইজারাদার আশরাফ হোসেন খান, স্পিডবোট মালিক সমিতির মো. আতাহার আলী বেপারী এবং স্পিডবোট মালিক মো. দেলোয়ার হাওলাদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ