,

১৭৭ রোহিঙ্গা ও ৮টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ১০৭ জন রোহিঙ্গা ও টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবাহী আটটি নৌকা ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এ ছাড়া বুধবার পুলিশের হাতে আটক ৭০ জন রোহিঙ্গাকে বিজিবির মাধ্যমে ফেরৎ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের ফেরৎ পাঠানো হয়।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বৃহস্পতিবার ভোরে উখিয়া সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ১০৭ রোহিঙ্গাকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৯ জন নারী ও ৪৮টি শিশু ছিল।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদীর ছয়টি পয়েন্ট দিয়ে মিয়ানমারের আটটি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু তাদের বাংলাদেশে ঢুকতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি নৌকাতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।

উখিয়া ও টেকনাফ থানা পুলিশ জানান, উখিয়া ও টেকনাফে আটক ৭০ জন রোহিঙ্গাকে বিজিবির মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে