বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বাহিনী প্রধান শামসু নিহত

news-image

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামসু বাহিনী প্রধান শামসুল হক ওরফে শামসু (৪৮) নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার মোংলা উপজেলাধীন বনের মৃগমারী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব আরো জানায়, প্রায় আধাঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যুরা পিছু হটলে র‍্যাব সদস্যরা বনে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দস্যু বাহিনী প্রধান শামসুল হক ওরফে শামসুকে আটক করেন। পরে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বন তল্লাশি করে র‍্যাব সদস্যরা দস্যুদের ব্যবহৃত তিনটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৬ রাউন্ড গুলি এবং দুটি রামদা উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধ চলাকালে র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

নিহত শামসুল হক ওরফে শামসুর বাড়ি বাগেরহাট সদর উপজেলার অর্জুনবহর গ্রামে বলে জানা গেছে। তিনি নিজের নামে বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে সুন্দরবনে জেলে-বাওয়ালীদের নৌকা ও ট্রলারে ডাকাতি করে মালামাল লুট ও অপরহণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

র‍্যাব খুলনা ৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম জানান, সুন্দরবনে দস্যু দমনের জন্য তাঁর নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে সুন্দরবনে অভিযান শুরু হয়। বেলা ১২টার দিকে র‍্যাব সদস্যরা বনের মৃগমারী এলাকায় পৌঁছালে বনের ভেতর থেকে দস্যুরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। এ সময় র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা ধরে বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যুরা পিছু হটলে বন তল্লাশি শুরু করা হয়।

খোন্দকার রফিকুল ইসলাম আরো জানান, বন তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় সুন্দরবনের কুখ্যাত শামসু বাহিনী প্রধান শামসুল হক ওরফে শামসুকে আটক করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক, দুটি দেশি বন্দুক, ৩৬টি গুলি এবং দুটি রামদা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধ চলাকালে আহত দুই র‍্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। সুন্দরবনে দস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মোংলা থানায় মামলা দায়ের করা হবে বলে ওই র‍্যাব কর্মকর্তা জানান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ