বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবক হত্যায় ছয়জনের মৃত্যুদণ্ড

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার জোতপাড়া গ্রামে আবু বকর সিদ্দিক (৩৩) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। একজন পলাতক আছেন এবং আরেক আসামি মারা গেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ জুন রাতে জোতপাড়া গ্রামের বাড়ির সামনের দোকান থেকে আবু বকরকে কয়েকজন যুবক ডেকে নিয়ে যান। পরের দিন সকাল সাতটার দিকে গ্রামের কাঞ্চিখালী মাঠের মধ্যে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। ওই দিনই কুষ্টিয়া মডেল থানায় নিহত ব্যক্তির ভাই নুর হক মণ্ডল বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আরিফুর রহমান সাতজনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।

আসামিরা হলেন সদর উপজেলার রাতুলপাড়া গ্রামের সাজ্জাদ (৩২), মাজেদ (৩৫), জামিরুল ইসলাম (৩৮), শুকচাঁদ (৩০) ও রশিদুল ইসলাম (২৪), পূর্ব রাতুলপাড়া গ্রামের কালাই ওরফে জলিল মণ্ডল (৪৫) ও মনসের আলী (৫০)। এর মধ্যে জামিরুল ইসলাম মারা গেছেন। আর রশিদুল পলাতক আছেন।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, রায়ে বাদীর পরিবার সন্তোষ প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ