সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারক জীবনের অভিজ্ঞতা কাজে লাগাবো : ইসি কবিতা

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজের দীর্ঘ বিচারক জীবনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বলে জানিয়েছেন একমাত্র নারী নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম। এ ব্যাপারে তিনি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

মঙ্গলবার সকালে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশের ইতিহাসে কবিতা খানমই প্রথম নারী নির্বাচন কমিশনার।

কবিতা খানম বলেন, ‘দীর্ঘ বিচারক জীবনের যে অভিজ্ঞতা রয়েছে তা আমি এখানে কাজে লাগাতে চাই। যেকোনো পরিস্থিতি মোকাবেলার কৌশল আমার জানা আছে।’ তিনি বলেন, ‘দেশের সংবিধান ও আইন সমুন্নত রেখে কাজ করে যাবো।’ তাকে নির্বাচন কমিশনার করায় তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার তার ওপর অর্পিত দায়িত্ব পালনে দেশবাসীর দোয়া চেয়েছেন।

কবিতা খানমের বাড়ি নওগাঁয়। তাঁর স্বামীও বিচারক ছিলেন। ২০১১ সালে তিনি মারা যান। ২০১৩ সালে কবিতা খানম অবসরে যান। সর্বশেষ তিনি রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিচারিক জীবনের অভিজ্ঞতা রয়েছে প্রায় ৩১ বছর।

দেশে এ পর্যন্ত ১১ বার নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ১১ জন প্রধান নির্বাচন কমিশনারের সাথে ২৩ জন দায়িত্ব পালন করেছেন কমিশনার হিসেবে।কিন্তু এবারই প্রথম কোনো নারীকে নির্বাচন কমিশনের সদস্য করা হলো।

এ জাতীয় আরও খবর

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু