,

এবারও বাদ পড়লেন আলী ইমাম মজুমদার

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের নাম এবারও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে আসলেও রাষ্ট্রপতি তাতে অনুমোদন দেননি। রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশনে সিইসি হিসেবে নিয়োগ দিয়েছেন সাবেক সচিব খান মোহাম্মদ নূরুল হুদাকে।

আজ সোমবার রাত ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম নতুন নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করেন।

নতুন সিইসি সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদা (কে এম নুরুল হুদা) ১৯৭৩ ব্যাচের প্রশাসনিক ক্যাডার। তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এ ছাড়া জেলার প্রশাসক হিসেবে ছিলেন ফরিদপুরের। দীর্ঘদিন ওএসডি থাকার পর ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে তিনি।

অপরদিকে আলী ইমাম মজুমদার ২০০৮ সালের নভেম্বরে নির্বাচনের আগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসরে যান। তিনি ১৯৭৭ ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা।

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১২ সালে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রথমবারের মতো সার্চ কমিটি গঠন করেছিলেন। সেই সার্চ কমিটি ওই বছরের ৭ ফেব্রুয়ারি সিইসি হিসেবে কাজী রকিবউদ্দীন আহমদ ও আলী ইমাম মজুমদারের নাম প্রস্তাব করেছিলো। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া।

পরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ৮ ফেব্রুয়ারি কাজী রকিবউদ্দীন আহমদকে সিইসি হিসেবে নিয়োগ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে