সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সাংবাদিককে কোপাল ছাত্রলীগ নেতা

news-image

খুলনা প্রতিনিধি : সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যার রেশ না কাটতেই খুলনার পাইকগাছায় এবার আরেক সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করেছেন ছাত্রলীগের নেতারা।

সোমবার দুপুরে পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আ. রাজ্জাক রাজের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। এরপর ঢাকায় নেয়ার পথে যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সকালে পাইকগাছা উপজেলা সদরে মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিবাদ সমাবেশ আহ্বান করে। ওই সমাবেশ থেকে সস্ত্রীক বাড়ি ফিরছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের প্রতিনিধি আ. রাজ্জাক রাজ।

বেলা ২টার দিকে উপজেলার রামনগর মানিকতলা বাজার সংলগ্ন এলাকায় আসলে কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মধু হালদারের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ও কুপিয়ে জখম করে চলে যায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্মরত চিকিৎসক শাকিল মেহেদী রেজা জানান, অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম আজিজুর রহমান জানান, সাংবাদিক রাজ্জাকের ওপর হালার ঘটনা দুঃখজনক। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পূর্বশত্রুতার জেরে মধু হালদারের নেতৃত্বে রাজ্জাকের ওপর হামলা করা হয়। আহত রাজ্জাককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখনও কেউ এই বিষয়ে মামলা দিতে আসেনি। মামলা দেয়া হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি