,

স্ট্যাম্পের আঘাতে প্রাণ গেল কিশোরের

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলা সময় ক্রিকেট স্টাম্পের আঘাতে ফয়সাল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার বিকেলে খেলার সময় প্রতিপক্ষের একজন ব্যাটসম্যান আউট হয়। আউট হওয়ার বিষয়টি তার মনোপুত না হওয়ায় রেগে যায়। পরে স্ট্যাম্প ছুড়ে মারে ফয়সালের দিকে। সেই স্টাম্প ফয়সালের মাথা ও ঘাড়ে মারাত্মকভাবে আঘাত করে। আহত হওয়ার পর পরই ফয়সালকে হাসপাতালে নেওয়া হয়। রাতে তার মৃত্যু হয়।

স্টাম্পের আঘাতে কিশোর নিহত হওয়ার ঘটনায় সোমবার স্ট্যাম্পের আঘাতে নগরীর সদরঘাট থানায় মামলা হয়েছে। এই ঘটনায় সদরঘাট থানা পুলিশ রাফাত নামে এক কিশোরকে গ্রেফতার করেছে। গত রোববার গভীর রাতে নিহত কিশোর ফয়সালের বাবা বাদি হয়ে সদরঘাট থানায় পুত্র হত্যার ঘটনায় মামলা দায়ের করেন।

সদরঘাট থানার এস আই মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত রোববার সন্ধ্যায় কলেজিয়েট স্কুল মাঠে ক্রিকেট খেলার সময় টিমের সহযোগী কিশোর আরাফাত ফয়সালের দিকে স্ট্যাম্প ছুঁড়ে মারলে স্টাম্পটি ফয়সালের মাথায় লাগে। এতে ফয়সাল গুরুতর আহত হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ফয়সালের মৃত্যু হয়। এ ব্যাপারে ফয়সালের বাবা বাদি হয়ে সদরঘাট থানায় মামলা দায়ের করলে স্টাম্প নিক্ষেপকারী কিশোর আরাফাতকে গ্রেফতার করে পুলিশ।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে