সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুরঞ্জিত সেনগুপ্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে নিজ বাড়িতে তার শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়। সুরঞ্জিতের নিজের হাতে লাগানো চন্দন গাছ কেটে সেই কাঠ দিয়ে তার দাহ করা হয়।

এর আগে তার মরদেহ নির্বাচনী এলাকা শাল্লা উপজেলায় নিয়ে যাওয়া হয় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে মরদেহ নিয়ে আসা হয় তার নিজ বাড়িতে। সেখানে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) জানানোর পর দিরাইয়ের বালু মাঠে নিয়ে যাওয়া হয় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে শ্রদ্ধা নিবেদন ও দিরাইবাসীর শেষ দেখা শেষে তার নিজ বাড়িতে আনা হয়। পরে সুরঞ্জিত সেন গুপ্তের ছেলে সৌমেন সেন বাবার শেষকৃত্য সম্পন্ন করেন।

রাজনৈতিক জীবনে সুরঞ্জিতের পরাজয় নেই বললেই চলে। হেরে গিয়েও জিতেছেন তিনি। ১৯৭৩ সালের কথা। অভিযোগ রয়েছে, কারুচুপি করে হারানো হয় তাকে। মামলা করে বিজয়ী হয়ে বসেন সংসদে। এরপর আর ভোটের মাঠে হারতে হয়নি তাকে।

১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ আর ২০১৪ সালের নির্বাচনে জিতে প্রমাণ করেছেন, তিনি জনতার।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল