সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন জেলে। আহত জেলের অবস্থা আশঙ্কাজনক।

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ার ২ নম্বর স্লুইসগেট-সংলগ্ন নাফ নদীতে বাংলাদেশের জলসীমানায় এই ঘটনা ঘটে বলে অক্ষত এক জেলের ভাষ্য।

নিহত জেলের নাম নুরুল আমিন (২৬)। বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ায়। বাবার নাম কবির আহমদ। আহত হয়েছেন একই এলাকার সোনা মিয়ার ছেলে মর্তুজা হোসেন (২৪)।

ঘটনায় অক্ষত থাকা জেলে নুর হাকিমের ভাষ্য, আজ সকালে নুরুল ও মর্তুজার সঙ্গে তিনি একটি নৌকায় করে নাফ নদীতে মাছ ধরতে যান। বাংলাদেশ জলসীমার নাজিরপাড়া পয়েন্ট-সংলগ্ন এলাকায় জাল ফেলে তাঁরা নৌকায় বিশ্রাম নিচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে মিয়ানমারের বিজিপির কয়েকজন সদস্য একটি স্পিডবোটে করে বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ে। তাঁরা নৌকা লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে। এতে নুরুল ও মর্তুজা গুলিবিদ্ধ হন। তিনি (নুর হাকিম) নৌকায় শুয়ে পড়ে প্রাণ বাঁচান। বিজিপির সদস্যরা চলে গেলে নৌকা নিয়ে টেকনাফে আসেন। গুলিবিদ্ধ দুজনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে নুরুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শোভন দাশ বলেন, নুরুলের বুকে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। মর্তুজার পিঠে কয়েকটি গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ সদর চৌকির সুবেদার মো. ইব্রাহীম বলেন, খবর পেয়ে তাঁরা টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে যান। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ  বলেন, বিজিপির সঙ্গে যোগাযোগ করে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। তাদের ভাষ্য, বাংলাদেশি জেলেরা সীমান্ত অতিক্রম করেছিলেন। থামার সংকেত দিলে জেলেরা তা অমান্য করলে বিজিপি গুলি ছোড়ে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক বলেন, চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তি সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু এভাবে গুলি করা সীমান্তচুক্তির পরিপন্থী। বিজিপি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় একটি প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।

টেকনাফ মডেল থানার পুলিশের পরিদর্শক শফিউল আজম বলেন, ঘটনাটি তাঁরা শুনেছেন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী