সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছে সার্চ কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যরা আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এ সময় সার্চ কমিটির সদস্যরা বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ ও তাদের সুপারিশ করা লোকজনের নাম রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গতকাল রোববার বিকেলে গণমাধ্যমকে জানান, সার্চ কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে ইসি গঠনের জন্য সুপারিশ করা লোকজনের নাম দিতে বলা হয়। সময়সীমা পার হওয়ার দু’দিন আগেই বঙ্গভবনে যাচ্ছেন এ কমিটির সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী