বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পৌঁছেছে সুরঞ্জিতের মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেটে পৌঁছেছে। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে সুরঞ্জিতের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হবে নিজ জেলা সুনামগঞ্জে।

এর আগে আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় ল্যাবএইডের হিমঘর থেকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে হেলিকপ্টারে সিলেটে নেওয়া হয় সুরঞ্জিতের মরদেহ।

সিলেট থেকে সুনামগঞ্জের নতুন কোর্ট চত্বরে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লায়) নিয়ে যাওয়া হবে তার মরদেহ। প্রথমে শাল্লা পরে তার জন্মভূমি দিরাইয়ে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তার শেষকৃত্য হবে।

নিজের হাতে রোপণ করা চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হবে বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তকে। ইতোমধ্যেই চন্দন গাছটি কাটা হয়েছে এবং কাঠ আকারে বানানো হয়েছে।

সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহের সঙ্গে রয়েছেন- তার ছেলে সৌমেন সেনগুপ্ত, খালাতো ভাই জয়ন্ত সেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন। মানসিকভাবে ভেঙে পড়ায় সুরঞ্জিতের স্ত্রী জয়া সেনগুপ্ত ও তার পুত্রবধূ যাচ্ছেন না সুনামগঞ্জে যাচ্ছেন না।

গতকাল রোববার ভোর চারটা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে লাশ জিগাতলার নিজ বাসভবনে নেওয়ার পর সেখানে এক দফা শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে লাশ নেওয়া হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। সেখানে রাজনীতিবিদদের পাশাপাশি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়।

দুপুর ২টা ৫৫ মিনিটে লাশ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে বর্ষীয়ান নেতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দ, ১৪ দলের নেতারাসহ বিভিন্ন সংগঠন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ