বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা স্থানান্তরে আন্তর্জাতিক সহায়তা চায় ঢাকা

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারে অবস্থানরত চার লাখেরও বেশি রোহিঙ্গাকে একটি দ্বীপে স্থানান্তরের ব্যাপারে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। প্রায় ৬০ টি দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

রোহিঙ্গাদের হাতিয়া দ্বীপের কাছে ঠেংগামারা চরে স্থানান্তর, তার আগে সেখানে আবাসন, স্কুল বা রাস্তাঘাটের মতো অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা তৈরীতে এই সহযোগিতা চাওয়া হয়েছে। এই দ্বীপের আবাসনকে সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য একটি ‘অস্থায়ী ব্যবস্থা’ বলে উল্লেখ করা হয়েছে।

পরে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয় জানায়, ব্রিফিংয়ে অংশ নেওয়া প্রায় ষাট জন রাষ্ট্রদূত,হাইকমিশনার বা মিশন প্রধান ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিদেরকে জানানো হয়েছে, কক্সবাজারের সংলগ্ন এলাকাগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে এবং তাতে নানা রকম অসুবিধা সৃষ্টি হচ্ছে।

তাদের জন্য সেখানে আর নতুন করে আবাসনের ব্যবস্থা করা যাচ্ছে না, মানবিক সহায়তাও তাদের দেয়া যাচ্ছে না, তা ছাড়া সীমান্ত সংশ্লিষ্ট নানা অপরাধী নেটওয়ার্কেও রোহিঙ্গাদেরকে ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতি এড়াতেই ঠেঙ্গার চরে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে বাংলাদেশ সরকার ব্রিফিংয়ে জানায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ