,

রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ সোমবার

news-image

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন ৬ সদস্যের সার্চ কমিটি। রবিবার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদীন  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নির্বাচন কমিশন গঠন উপলক্ষে গঠিত সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিচারপতি ওবায়দুল হাসান, মোহাম্মদ সাদিক, সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও শিরীন আখতার সাক্ষাৎ করবেন।

এদিকে, রাষ্ট্রপতি কার্যালয়ের উপপ্রেস সচিব মাহমুদুল হাসান বলেন, ‘সাক্ষাতের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ৬ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।’
একই দিন বিকেল সাড়ে ৩টায় কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে