,

শীত যায়নি, আসতে পারে শৈত্যপ্রবাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা আজ গেছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর চট্টগ্রাম তো আরো এক ডিগ্রি উপরে, ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোরের খানিকটা কুয়াশা আর রাতের কিছুটা বাতাস ছাড়া ঠান্ডার দেখা নেই বললেই চলে। প্রায় একই অবস্থা দেশের অন্যান্য বিভাগেও। সিলেটে যেখানে তাপমাত্রা সবচেয়ে কম সেখানেও তাপমাত্রা ১০ ডিগ্রির কাছেই ঘোরাফেরা করছে।
তাহলে মাঘের শেষ না হতেই শীত কি চলে গেল? সম্ভবত না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। বজ্রসহ ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।এ ছাড়া এ মাসে দেশের নদী অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আবহাওয়ার প্রাপ্ত উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র বিশ্লেষণ করে এই পূর্বাভাস জানা গেছে।বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর আগামী তিন মাসের আবহাওয়ার পূর্বাভাসের তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্রপাতসহ ঝড় হতে পারে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুইদিন মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্রসহ ঝড় হতে পারে।আবহাওয়ার আগাম পূর্বাভাসে বলা হয়, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এ ছাড়া এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে