,

৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নারানগঞ্জের ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সার্জেন্ট এনামুল কবির কে মাগুরা পুলিশ গ্রেফতার করেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার সকাল ১১টার দিকে শহরের ভায়না মোড় এলাকা থেকে শালিখা ও সদর থানা পুলিশ পলাতক আসামী সেনা বাহিনীর চাকুরীচুত সার্জেন্ট এনামুল কবির (৪০) কে গ্রেফতার করেছে। সে নারানগন্জের ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী। সে মাগুরা শালিখা উপজেলার কাতলী গ্রামের ইমারত হোসেন মোল্ল্যার পুত্র।
পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে আসামী এনামুল কবির কে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফিরোজ মামুন এর আদালতে হাজির করে। আদালত তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে