সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দন কাঠের চিতায় দাহ হবে সুরঞ্জিতের মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্তর শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ চন্দন কাঠের চিতায় দাহ করার চেষ্টা করছেন স্বজনরা। তবে এই কাঠ অপ্রতুল হওয়ায় তা সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সুরঞ্জিতের খালাতো ভাই জয়ন্ত সেন।

তিনি বলেন, ‘সুরঞ্জিতের শেষ ইচ্ছা ছিল চন্দন কাঠ দিয়ে যেন তাকে দাহ করা হয়। মৃত্যুর আগে তিনি এ ইচ্ছার কথা বলে গেছেন। কিন্তু এখন তো এ কাঠ খুব একটা পাওয়া যায় না। তবে সংগ্রহের চেষ্টা চলছে।’

সোমবার বেলা ১১টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিজ জেলা সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। এ দিন বেলা ১টায় তার নির্বাচনী এলাকা শাল্লা এবং বিকেল ৩টায় দিরাই উপজেলায় সাধারণ মানুষ তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রবিবার ভোর ৪টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সুরঞ্জিত সেনগুপ্ত রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে শনিবার রাত ৮টার দিকে হাসপাতালের সিসিইউতে নেয়া হয়। এরপর রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী