,

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : ড. বদিউল আলম

news-image

রংপুর প্রতিনিধি: সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমার বিশ্বাস সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।

রোববার রংপুর টাউন হলে সুজনের জেলা সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে সার্চ (অনুসন্ধান) কমিটির দেওয়া নাম প্রকাশ পেলে সুষ্ঠু নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। এর মাধ্যমে সার্চ কমিটি নাগরিকদের আস্থায় আনতে পারলে সব দল নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে যেসব সমস্যা রয়েছে তা আরো ঘনীভূত হবে। ভোটারদের ভোটাধিকার প্রয়োগ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিশ্বাসযোগ্যতাসহ নির্বাচনের সব মানদণ্ড পূরণ হলে নির্বাচন সবার কাছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

সুজন সম্পাদক বলেন, দেশ বিভিন্ন সংকটের মধ্যে রয়েছে। এ সংকট থেকে উত্তরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি দীপক কুমার সাহা, সম্পাদক আকবর হোসেন, আফতাব হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে