,

মাগুরায় সাত খুন মামলার ফাঁসির আসামি গ্রেফতার

news-image

মাগুরা প্রতিনিধি : নারায়ণগঞ্জে সাত খুন মামলার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আরেক পলাতক আসামিকে মাগুরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এই আসামি হলেন সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট এনামুল কবির।

দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন সার্জেন্ট এনামুল কবির।
মাগুরা শহরের ভায়না মোড় এলাকা থেকে আজ রবিবার বেলা ১১টার দিকে শালিখা ও সদর থানা পুলিশের যৌথ একটি দল এনামুলকে (৪০) গ্রেফতার করে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন।

পুলিশ আসামি এনামুল কবিরকে দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফিরোজ মামুনের আদালতে হাজির করে। এ সময় আদালত তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন সাত খুন মামলার রায় ঘোষণা করেন। এতে বিচারক ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন ও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

নারায়ণগঞ্জে সাত খুন মামলার আসামিদের মধ্যে এখনও পলাতক রয়েছেন প্রধান আসামি নূর হোসেনের সহযোগী সেলিম ও শাহজাহান, সানাউল্লাহ সানা, জামাল উদ্দিন, র‍্যাবের করপোরাল লতিফুর রহমান, সৈনিক মহিউদ্দিন মুন্সি, আল আমিন শরিফ, আবদুল আলী, তাজুল ইসলাম, সার্জেন্ট এনামুল কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন ও কনস্টেবল হাবিবুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে