,

গভীর রাতেও উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে রুয়েট শিক্ষার্থীরা!

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্যকে গভীর রাত পর্যন্তও (রাত দেড়টা, প্রতিবেদন লেখা পর্যন্ত) অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। রুয়েট সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টা থেকে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। তারপর থেকেই উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তারা রুয়েটের প্রশাসন ভবনেই রয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে অবস্থান নেয় এবং ক্রেডিট প্রথা বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। দুপুরে শিক্ষার্থীরা নিজেদের রক্ত ঢেলে এবং প্রশাসন ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে তখন থেকেই অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। রাতে সরেজমিনে দেখা যায়, রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগের দফতরের সামনে বারান্দায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া বেশ কিছু শিক্ষার্থী প্রশাসন ভবনের আশে পাশে ঘোরাফেরা করছে। প্রশাসন ভবনের নিচে দায়িত্বরত পুলিশও রয়েছে।
পুলিশ সূত্র জানায়, শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড যাতে না ঘটে সেজন্য তারা সজাগ রয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ‘আমাদের সঙ্গে স্যারেরা এখনো কোনো কথা বলেনি। তবে আমরা আমাদের আন্দোলন থামাবো না।’ শিক্ষার্থীদের অভিযোগ, ৩৩ ক্রেডিট পদ্ধতির কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হবে। বিশেষ করে, রুয়েটে ক্লাস-ল্যাবের সংকট থাকার কারণে যারা ক্রেডিট অর্জন করতে পারবে না তাদেরকে অন্য ব্যাচের সাথে ক্লাস বা ল্যাবে থাকতে হবে। সেক্ষেত্রে জায়গা ও শিক্ষাগত দুই দিকেই সমস্যা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে