বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুরঞ্জিত সেনের শেষকৃত্য সোমবার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সদ্যপ্রয়াত দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য হবে আগামীকাল সোমবার। তার আগে রাজধানী ঢাকা, সিলেট ও সুনামগঞ্জে এই নেতাকে জানানো হবে।

শ্রদ্ধা জানানোর পর সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে সুরঞ্জিত সেনের শেষকৃত্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, “সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা প্রদর্শন এবং তার শেষকৃত্যের ব্যাপারে পরিবারের সঙ্গে আলোচনা করে একটি সময়সূচি তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই বিষয়টি অবগত করা হয়েছে। ”

জানা গেছে, সুরঞ্জিত সেনের মরদেহকে জিগাতলায় তার বাসায় নেয়া হবে। সেখান থেকে দুপুর বারোটার সময় তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হবে। সেখান থেকে দুপুর তিনটার সময় নেয়া হবে সংসদ ভবনে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মরদেহে শ্রদ্ধা জানাবেন। এরপর মরদেহ হিমঘরে রাখা হবে।

সোমবার সকাল নয়টায় হেলিকপ্টারে করে তার মরদেহ সিলেটের উদ্দেশে নেয়া হবে। দশটায় সিলেটে মরদেহে শ্রদ্ধা প্রদর্শনের পর সাড়ে এগারোটায় মরদেহ নেয়া হবে সুনামগঞ্জে। সেখান থেকে মরদেহ শাল্লা নেয়া হবে দেড়টায়। সর্বশেষ বেলা তিনটায় মরদেহ পৌঁছাবে দিরাইয়ে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য রাজনীতিবিদ ও আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন । শুক্রবার সঙ্কটাপন্ন অবস্থায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি ঘটলে শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ