,

কসবা সীমান্ত থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

BSF .....

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তবর্তী এলাকা থেকে জনু মিয়া (৪৫) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা পুটিয়া গ্রাম থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা রিজিওনের ১০ ব্যাটালিয়ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জনু মিয়া পুটিয়া গ্রামের কৃষক চাঁন মিয়ার ছেলে। বিজিবির ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সহিদুর রহমান জানান, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পেরেছেন, ভারতীয় নাগরিক ভেবে তারা জনু মিয়াকে ধরে নিয়ে গেছে। তিনি আরো জানান, জনু মিয়াকে ছাড়িয়ে আনতে ইতোমধ্যে বিএসএফের কাছে তার জাতীয় পরিচয় পত্রের কপি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিশ্চিত হয়ে তাকে ছেড়ে দেওয়া হবে বলে বিএসএফ তাদের জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ