,

সুন্দরবনে ট্রলার থেকে ১৮টি হাঙ্গর উদ্ধার, ১২ জন আটক

news-image

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সুন্দরবনে বলেশ্বর নদীতে ট্রলারে করে হাঙ্গর শিকার ও পাচারের অভিযোগে উপকূল রক্ষীরা গতকাল রাতে ১২ জন জেলেকে আটক করেছে।

কোস্টগার্ডের কর্মকর্তারা বলছেন, বঙ্গোপসাগর থেকে আহরণ করা ১৮টি হাঙ্গর ট্রলারে করে পাচারের জন্যে নিয়ে যাওয়া হচ্ছিলো এবং প্রতিটি হাঙ্গর ছিল প্রায় ৬ ফুট দীর্ঘ।

হাঙ্গর, তিমি, ডলফিন ইত্যাদি শিকার বাংলাদেশে আইনত নিষিদ্ধ।

বাংলাদেশ

মংলায় কোস্টগার্ডের একজন কর্মকর্তা লে. কমান্ডার এম ফরিদুজ্জামান বলেন, পিরোজপুর জেলার পচা নদীতে একটি জেলে নৌকার গতিবিধি দেখে সন্দেহ হয়।

এর পর ট্রলারটি থামিয়ে তল্লাশি করে হাঙ্গরগুলো দেখতে পান তদন্তকারীরা।

তিনি বলেন, প্রতিটি হাঙ্গর প্রায় ৬ ফিটের মত লম্বা এবং ওজন ৫/৬ মণ।

তার কথায়, এই জেলেদের কাছে যে জাল ছিল তাতে এত বড় হাঙ্গর ধরতে পারার কথা নয়।

বাংলাদেশবাংলাদেশে হাঙ্গর শিকার আইনত নিষিদ্ধ

তিনি বলেন, তারা হয়তো হাঙ্গরগুলোর বাহক হিসেবে কারো কাছে পৌঁছে দেবার জন্য নিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, বাংলাদেশে হাঙ্গর পাচার খুব বেশি দেখা না গেলেও মনে হচ্ছে এ ধরণের চক্রগুলো সক্রিয় হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে