,

সাংবাদিক বাধাগ্রস্ত হলে তার বিচার হবে প্রেস কাউন্সিলে

news-image

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক বাধাগ্রস্ত হলে তার বিচার হবে বাংলাদেশ প্রেস কাউন্সিলে।এ আইন এক মাসের মধ্যে বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন এ কথা বলেন।

শনিবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের হলরুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল ও অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সারাদেশে সাংবাদিকদের তথ্য চাওয়া হয়েছে। তথ্যটি প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘আমি চাই সাংবাদিকদের একটি সনদ দেয়ার ব্যবস্থা থাকুক। এ ব্যবস্থা চালু হলে সাংবাদিকরা একটা আইনের মধ্যে আসবেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি আকিদুল ইসলাম। তিনি সিরাজগঞ্জে পৌর মেয়রের গুলিতে নিহত দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের পরিবারের জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক এমডি আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন গনি মিয়া বাবুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে