,

শাহজালালে অভিনব পন্থায় আনা সোনা জব্দ

news-image

নিউজ ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব পন্থায় আনা ৩৭০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। যাত্রীর নাম মো. মাসুদ।

তার বাড়ি বরিশাল জেলার কাউয়ারচর। আজ শনিবার সকাল ৮টায় বিমান বাংলাদেশের বিজি০৮৭ ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, ইমিগ্রেশন করে ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে কোনো ঘোষণা প্রদান না করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা তাকে চ্যালেন্জ করে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে উক্ত সোনা উদ্ধার করে আটক করে।

যাত্রী অভিনব পন্থায় সুকৌশলে কোমরের বেল্টের বকলেসের ভেতরে এবং ট্রলি ব্যাগের বডি নির্মাণে ব্যবহৃত রডের ভেতর সোনার বারকে বিকৃত (২৩ পিস টুকরা আকারে) করে নিয়ে আসেন। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে যাত্রী জানান, তিনি মালয়েশিয়ায় রেস্টুরেন্ট শ্রমিক হিসেবে কাজ করেন। এক বছর পর দেশে এসেছেন। রফিক নামের তার প্রতিবেশীর বেল্ট ও ব্যাগটি পৌছে দেওয়ার জন্য বহন করছিলেন। ভেতরে কী আছে তা তিনি জানেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে