সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার জন‌্য প্রধানমন্ত্রীর অনুষ্ঠান পেছাল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় এসএসসি পরিক্ষার্থীদের কথা বিবেচনা করে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকাল রোববার সকালে রাজধানীর হোটেল র‌্যাডিসনে অনুষ্ঠানটি সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০টায় শুরু হবে।

শিক্ষা বিষয়ক এসডিজি-৪ লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণের লক্ষ্য নিয়ে রোববার ঢাকায় তিন দিনব্যাপী ই-৯ মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে।

আজ শনিবার এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা পরীক্ষার হলে ঢুকে যাওয়ার পর প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০:২০ মিনিটে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন।

তিনি আরো বলেন, পরীক্ষার সময় তার অন্যান্য অনুষ্ঠানগুলোর সময়সূচিও একইভাবে নির্ধারণের জন্য ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে প্রায় ১৮ লাখ শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী