সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় আ’লীগের ২ নেতা নিহত

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার রাত সাড়ে ৯টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড়ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেনের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন বকুল (৪০) এবং বিলদহর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধু মিয়া (৩৫)।

সিংড়া থানার উপ-পরিদর্শক আকতার হোসেন জানান, শুক্রবার রাতে ওই দুই আওয়ামী লীগ নেতা মোটরসাইকেল যোগে সিংড়া থেকে নন্দীগ্রাম যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড়ব্রিজ এলাকায় একটি ট্রাকের ধাক্কায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহতদের লাশ উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে ওই দুই আওয়ামী লীগ নেতার মৃত্যুর খরবে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্থানীয় এমপি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু