,

সাংবাদিক শিমুল হত্যা: গ্রেফতার পৌর মেয়রের দুই ভাই

news-image

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগর দু’গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক আবদুল হাকিম শিমুলের মৃত্যুর ঘটনায় পৌর মেয়রের দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলো- শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর দুই ভাই ছাত্রলীগ নেতা হাসিবুল হক পিন্টু ও জাসদের সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় মেয়রের বাড়ি থেকে শর্টগান ও দুই রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহজাদপুরের মেয়রের ব্যক্তিগত শটগানের গুলিতে গতকাল আহত হন দৈনিক সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরে শুক্রবার দুপুরে ঢাকায় আনার পথে তিনি মারা যান।

এদিকে শিমুল হত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার শাহজাদপুরে আধা বেলা হরতালের ডাক দিয়েছে স্থানীয় আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিক সমাজ। শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজল হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে