,

শাহজালালে জুতার তলায় সোনার বার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার তলা থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়েছে। সোনার বারগুলোর ওজন প্রায় আধা কেজি। বৃহস্পতিবার রাতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম সোনার বারগুলো উদ্ধার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া যাত্রীর নাম আওলাদ হোসেন। বাড়ি গাজীপুরে। তিনি দুবাইয়ের শারজাহতে থাকতেন।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকা আসেন আওলাদ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে চ্যালেঞ্জ করে প্রিভেনটিভ টিম। তল্লাশির একপর্যায়ে তাঁর জুতার সোলের মধ্যে চারটি সোনার বার পাওয়া যায়।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, উদ্ধার হওয়া সোনার বারগুলোর মোট ওজন ৪৬৪ গ্রাম। মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে