সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে হামলায় আ.লীগ নেতা গুরুতর আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : শেরপুর দুর্বৃত্তদের হামলায় এক জেলা আওয়ামী লীগের সদস্য ও অধ্যক্ষ গুরুতর আহত হয়েছেন। তার নাম গোলাম হাসান সুজন। তিনি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কসবা মোল্লাপাড়া এলাকায় তাকে দুর্বৃত্তরা হামলা করে।

জেলা আওয়ামী লীগ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, হুইপ আতিকের সাথে জেলা আওয়ামী লীগ অফিসে একটি সভা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম হাসান সুজন। রাত সাড়ে ১১টার দিকে শহরের কসবা মোল্লাপাড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তির করে। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা পরিষদ নির্বাচনের জেরে তার ওপর এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। এর আগে নির্বাচনের পর পরই তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিলো। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী