মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলায় রায় দিতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, উচ্চ আদালতে বাংলায় রায় দিতে আইনজীবী, লেখক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

 

বুধবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে সুপ্রিম কোর্ট সমিতি বিজয়া পুনমির্লনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি প্রখ্যাত আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাংলায় আইনের বই লেখার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলায় আমাদের হাইকোর্টের বিচারকরা সুন্দরভাবে রায় দিচ্ছেন। আমরা আপিল বিভাগে এমন ডিভাইস বের করার চেষ্টা করছি, রায় দেওয়ার সময় ডিকটেশন দেব যেটি সফটওয়্যার হয়ে বাংলায় বের হবে।’

তিনি আরো বলেন, ‘আমি প্রথম প্রধান বিচারপতি যে প্রটোকল ভেঙে পুলিশের হেডকোর্য়াটারে গিয়ে এসপি লেভেলের অফিসারদের সঙ্গে কথা বলেছি। আমি তিন ঘণ্টা তাদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছি। আমি তাদেরকে বলেছি পুলিশের চার্জশিটে কী কী থাকবে আর কী থাকবে না।’

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী