মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অধিকার রয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায় এবং সেই অধিকার তাদের আছে। একমাত্র মিয়ানমার সরকারের পক্ষেই রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত জাগো ফাউন্ডেশন আয়োজিত ন্যাশনাল উইথ অ্যাসেম্বলি ২০১৭ এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারের কাছে রয়েছে। রোহিঙ্গারা নিরাপদে থাকুক, মানবিক সহায়তা পাক এবং শিক্ষার সুবিধা পাক। আমি মনে করি, শরণার্থী রোহিঙ্গারা যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারেন এটা সবার লক্ষ্য।

বাংলাদেশের ৮টি বিভাগের ২০০ জন যুব প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত এই অ্যাসেম্বলির দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এতে তরুণ সমাজ ও উদ্যোক্তা, তরুণ সমাজের উন্নয়নের মিডিয়ার ভূমিকা, এসডিজির ১৭টি লক্ষ্য, পানি ও পয়ঃনিষ্কাশনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী