মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা-আব্বাস বৈঠক : ফিলিস্তিনের পাশে থাকবে ঢাকা

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতার মধ্যে বৈঠকের পর  দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত আলোচনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে দুই নেতাই অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান মাহমুদ আব্বাস। প্রধানমন্ত্রী ৩টা ২৩ মিনিটে ফুলের তোড়া উপহার দিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

মাহমুদ আব্বাস ও শেখ হাসিনার মধ্যে একান্ত বৈঠকের পর দুই দেশের সরকারি পর্যায়ের বৈঠক হয়। সেখানেই দুই দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ কমিশন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুই নেতা এই স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।এরপর মাহমুদ আব্বাস পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

পরে সন্ধ্যায় মাহমুদ আব্বাসের সৌজন্যে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।
মাহমুদ আব্বাসের জন‌্য ফরাসি কায়দায় চিংড়ি ছিল, ঢাকাই কাচ্চি বিরিয়ানি, ইলিশ, রেশমি কাবাব ও আলু বোখারার চাটনি এবং ডেজার্টে পাটিসাপটা পিঠাসহ ১২ রকমের খাবার রাখা হয়।হোটেল সোনারগাঁওয়ের রান্না করা খাবার দিয়ে আপ্যায়ন করা হয় ফিলিস্তিনি প্রেসিডেন্টকে। ওই হোটেলের কর্মীরাই খাবার পরিবেশন করেন।
বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে সৌজন্য সাক্ষাতের পর দরবার হলে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর অতিথিরা অংশ নেন ভোজে। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ‌্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও এইচ টি ইমামও নৈশ ভোজে অংশ নেন। ঢাকায় কূটনৈতিক কোরের ডিন ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস দ্য নব্রেগার, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও ছিলেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে গতকাল বুধবার বিকেলে ঢাকা পৌঁছেছেন।

এটাই মাহমুদ আব্বাসের প্রথম বাংলাদেশ সফর। অবশ্য এর আগে গত বছর ফেব্রুয়ারিতে তিনি জর্ডান থেকে জাপান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী