মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাগীব আলী ও তাঁর ছেলের ১৪ বছরের কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : জালিয়াতির মামলায় রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে এ রায় ঘোষণা করা হয়। দুজনের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির দুটি মামলা হয়।

গতকাল বুধবার ওই আদালতে এ মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পরপরই আজকে রায়ের তারিখ নির্ধারণ হয়।

আদালত-সংশ্লিষ্ট ও আইনজীবী সূত্র জানায়, গতকাল যুক্তিতর্কের তারিখ নির্ধারিত থাকায় আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক না করার আবেদন করেন। তাঁদের পক্ষের অপর একজন আইনজীবী তখন যুক্তিতর্কের জন্য সময় বাড়ানোর আবেদন করেন। আরেক আইনজীবী মৌখিকভাবে মামলা অন্য আদালতে স্থানান্তরের কথা বলেন। আসামিপক্ষের আইনজীবীদের এমন সমন্বয়হীনতার মুখে বিচারিক হাকিম যুক্তিতর্ক শুরুর বিষয়টি জানালে তখন আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের ওকালতনামা প্রত্যাহারের জন্য আবেদন করেন। বিচারক এ আবেদন নামঞ্জুর করে যুক্তিতর্ক শুরু করেন। তবে এতে আসামিপক্ষের কোনো আইনজীবী অংশ নেননি। আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে রায় ঘোষণার তারিখ দেন।

সরকারি কৌঁসুলির দপ্তর থেকে জানা গেছে, আলোচিত এ মামলার প্রায় ৪০ কার্য দিবসের পর রায় ঘোষণা হল।

২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করলে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করে পুলিশ। গত বছরের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ রায়ে মামলা দুটি পুনরুজ্জীবিত করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। গত বছরের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল হলে ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী