মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল হচ্ছে বনানী-বিমানবন্দর সড়ক (ভিডিও)

news-image

সড়কে ওয়াইফাই সুবিধা, ডিজিটাল যাত্রী ছাউনি, এলইডি বাতি, সাইকেলের জন্য আলাদা লেন। দুই পাশে বনসাই, কিডস জোন। শুনতে রূপকথার মতো মনে হলেও বনানী-বিমানবন্দর সড়কের ছয় কিলোমিটার পর্যন্ত এলাকায় হচ্ছে এই স্বপ্ন পূরণ। আগামী জুলাইয়ে প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বদলে যাচ্ছে বনানী ওভারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের দুপাশ। ডিজিটাল যাত্রী ছাউনি, এলইডি বাতি আর থাইল্যান্ডসহ বেশকটি থেকে এনে বসানো হচ্ছে তিন হাজারের মতো ২০ থেকে ৩০ ফুট উঁচু বনসাই। পাশাপাশি থাকছে আধুনিক পাবলিক টয়লেট, কিডজ জোন, সাইকেল লেন ও পার্ক।

যাত্রী ছাউনিতে থাকছে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড, কয়েন দিয়ে চা-কফি খাওয়ার ব্যবস্থা। পুরো সড়কজুড়েই মিলবে ওয়াইফাই সুবিধা। আর আলোর ব্যবস্থাও হচ্ছে বিশ্বের আধুনিক শহরগুলোর সঙ্গে তাল মিলিয়ে।

২০১৪ সালে নেয়া এ প্রকল্প ৯০ কোটি টাকায় তিন বছরে শেষ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ। সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে করা চুক্তি অনুযায়ী খরচসহ প্রকল্প রক্ষণাবেক্ষণে ব্যয় ১৪০ কোটি টাকা।

প্রকল্পটির পুরো খরচই দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিনিময়ে যাত্রী ছাউনীসহ নির্ধারিত কিছু স্থানে এলইডিতে বিজ্ঞাপন প্রচার করবে তারা। আর এ সুবিধা তারা নেবে উদ্বোধনের দিন থেকে ১০ বছর।

ভবিষ্যতে রাজধানীসহ সারা দেশেই সড়কের সৌন্দর্য বর্ধনে বেসরকারি উদোক্তাদের উৎসাহিত করার কথা ভাবছে সড়ক ও জনপথ বিভাগ। আর এ প্রকল্পটি আগামী জুলাইয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী