বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশে আসা ৮০% রোহিঙ্গা নারীই ধর্ষিত’

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশে আসা ৮০ শতাংশ রোহিঙ্গা নারী নিজ দেশেই ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত কফি আনান কমিশনের সদস্যরা। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাতের পর এই তথ্য জানায় কমিশন।

আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায় সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের অভিযোগের সঙ্গে কফি আনান কমিশনের সদস্যরা একমত প্রকাশ করেছেন। তারা রোহিঙ্গা পরিস্থিতি নিজেদের চোখে দেখে এসেছেন।’

কমিশন সদস্যরা জানিয়েছেন, মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আসা ৮০ শতাংশ নারীই তাদের দেশে ধর্ষণের শিকার হয়েছিলেন। রোহিঙ্গার সংখ্যা আনুমানিক ৫ লাখ।

আলোচনা শেষে কফি আনান কমিশনের সদস্য ঘাসাম সালামে সংবাদমাধ্যমকে জানান, ‘মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে ধর্ম। তবে এটিই একমাত্র নয়। রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়টিও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।’

মিয়ানমারের কয়েকজন কর্মকর্তা ছাড়াও এ দিন মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. মেঘনা গুহঠাকুরতা, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন, অভিবাসন-বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি এ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) অধ্যাপক সি আর আবরার।

উল্লেখ্য, মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে গত ২৮ জানুয়ারি ঢাকায় আসেন কফি আনান কমিশনের তিন সদস্য। প্রতিনিধি দলে রয়েছেন মিয়ানমার নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের নাগরিক ঘাসাম সালামে। এর পর ২৯ ও ৩০ জানুয়ারি ঢাকা থেকে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বর্ণনা শোনেন। সেখান থেকে ফিরে ৩১ জানুয়ারি মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বাংলাদেশ ইনস্টিটিউট অপ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্ট্যাডিজ (বিস) কার্যালয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কমিশনের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ