,

৭ হাজার ৯০০ টাকা বেতনে চাকরি হলো সেই ভ্যানচালকের

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী সেই ভ্যানচালক ইমাম শেখের চাকরি হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। ৭ হাজার ৯০০ টাকা মাসিক বেতনে অস্থায়ী ভিত্তিতে বিমান বাহিনীর যশোর ঘাঁটির অভ্যন্তরে ফ্যালকন বেকারিতে ‘সরবরাহকারী’ হিসেবে বুধবার সকালে যোগদান করেন ইমাম শেখ।

জানা গেছে, যশোর বিমান ঘাঁটি থেকে ৩০ জানুয়ারি সকাল ১১টায় রওনা দিয়ে সন্ধ্যার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌরসভা সর্দারপাড়ার গ্রামের নিজ বাড়িতে আসেন ইমাম। পরবর্তীতে দরকারি কাগজপত্র নিয়ে মঙ্গলবার রাতে আবার যশোর বিমান বাহিনীর ঘাঁটিতে ফিরে যান তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমাম বলেন, ‘পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শোকরিয়া। কোনোদিন ভাবিনি আল্লাহ আমাকে এভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন’। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের সংবাদমাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমাম।

এর আগে, গত ২৭ জানুয়ারি সকালে টুঙ্গীপাড়া সফরকালে ইমামের ভ্যানে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, তার স্ত্রী ও সন্তানেরা। ভ্যান চালিয়ে প্রধানমন্ত্রীকে বহন করার সেই ছবি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হলে আলোচনায় আসেন ইমাম। এরপর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে বিমান বাহিনীতে চাকরি দেওয়ার বিষয়টি জানা যায়।

ইমামের বাড়ি টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী গ্রামের সরদার পাড়ায়। পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন বাড়ির পাশেই প্রাথমিক বিদ্যালয়ে। ইমামের বয়স ১৭ বছর। এতদিন তার জীবনযুদ্ধ চলতো ভ্যানের হ্যান্ডেল ধরে। বাবা আব্দুল লতিফ মানসিক রোগী, মা গৃহিণী। ইমাম শেখরা দুই ভাই, তিন বোন। এক ভাই ঢাকায় নতুন চাকরি শুরু করেছেন। এখনও বেতন পাওয়া শুরু হয়নি। ভ্যান চালিয়েই সংসার চালাতেন ইমাম। প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে