,

চার মাস পর নিজ বাড়িতে খাদিজা

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার বেলা আড়াইটায় উড়োজাহাজে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সেখান থেকে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামের বাড়িতে যান। খাদিজার সথে তার বড় ভাই শাহীন আহমদ ছিলেন। বিমানবন্দরে তার বাবা মাসুক মিয়াসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত বছরের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে বের হলে খাদিজাকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এরপর প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। তারপর থেকে খাদিজা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৮ নভেম্বর স্কয়ারের চিকিৎসকদের পরামর্শে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) খাদিজাকে নেয়া হয়। সেখান থেকে আজ তাকে সিলেটে আনা হয়।
বিমানবন্দর থেকে বেরিয়ে খাদিজার ভাই শাহীন আহমেদ জানান, খাদিজা শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও মানসিকভাবে এখনো সেরে উঠেনি। তাই চিকিৎসকদের পরামর্শে সাতদিনের জন্য নিজ বাড়িতে আনা হয়েছে। পরে আবারও চিকিৎসার জন্য সিআরপিতে নিয়ে যাওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে