সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মরচে-ধরা রকেট লাঞ্চার-গ্রেনেড উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার কামালপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় মরিচা ধরা একটি রকেট লাঞ্চার, ২৭৯ রাউন্ড রাইফেলের গুলি ও একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন, কামালপুর গ্রামের শামছু খাঁ তার জমিতে ভবন নির্মাণের জন্য মাটি খনন কাজ করছিলেন। এসময় মাটি কাটা দিনমজুররা গুলি, গ্রেনেড ও রকেট লাঞ্চার দেখতে পায়। এরপর শামছু খাঁ পুলিশকে খবর দিলে ফোর্স পাঠিয়ে এগুলো উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর সদস্যরা বা অন্য কোনোভাবে গোলাবারুদ গুলো ফেলে রাখা হয়। এ বিষয়ে পরিবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী