সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলায় রায় দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : প্রধান বিচারপতি

news-image

নিউজ ডেস্ক : উচ্চ আদালতে মামলার রায় বাংলায় দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আজ বুধবার সকালে সুপ্রিম কোর্টে সরস্বতী পূজায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান বিচারপতি এ কথা বলেন।

সুরেন্দ্র কুমার বলেন, এরই মধ্যে হাইকোর্টের অনেক বিচারপতি বাংলায় রায় দিয়েছেন। বাংলায় রায় দিতে হলে আইনজীবীদের সহযোগিতা করতে হবে বলেও মনে করেন তিনি। তিনি আরো বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় ক্রিমিনাল কনস্পিরেসিতে কী ধরনের সাক্ষ্য-প্রমাণ দিতে হয়, তা পুলিশ একেবারেই জানে না। এমনকি প্রসিকিউশনে যারা কন্টাক্ট (চুক্তি) করে তারাও জানে না।

প্রধান বিচারপতি আরো বলেন, ‘মুফতি হান্নানের মামলার রায় পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছি। ওই মামলায় ট্রায়াল কোর্টের মামলার ত্রুটি ছিল, হাইকোর্টের মামলার ত্রুটি ছিল। সংশোধিত করে আমরা রায় দিয়েছি। এমনকি বঙ্গবন্ধু হত্যা মামলায় ট্রায়াল কোর্টের মামলার ত্রুটি ছিল, হাইকোর্টের মামলার ত্রুটি ছিল। আমরা এটা সংশোধন করে দিয়েছি।’

সুরেন্দ্র কুমার সিনহা আরো বলেন, তদন্ত ও প্রসিকিউশনের ত্রুটির কারণে অনেক সময় প্রকৃত আসামিরা খালাস পেয়ে যান। গুরুত্বপূর্ণ মামলাগুলোর ক্ষেত্রে সাক্ষীর অভাব থাকে। তাই সব পর্যায়ে আরো ট্রেনিং দরকার বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী