সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাস পর নিজ জেলা সিলেটে খাদিজা

news-image

নিজস্ব প্রতিনিধি : ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা আক্তার নার্গিস তিন মাস পর নিজ জেলা সিলেটে গেছেন। আজ বুধবার দুপুর ২টায় তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ সময় তার সঙ্গে ছিলেন তার ভাই শারনান হক শাহীনসহ স্বজনরা। গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজে পরীক্ষা দিতে যাওয়া খাদিজাকে ক্যাম্পাসে নির্মমভাবে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। এতে গুরুতর আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসা দেওয়ার পর ২৮ নভেম্বর সাভারের সিআরপিতে স্থানান্তর করা হয়। অন্যদিকে হামলার পর শিক্ষার্থীরা বদরুলকে পুলিশে দেয়। এ ঘটনায় দায়ের মামলায় বদরুল বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছে। ইতিমধ্যে এ মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।

বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। খাদিজার ওপর হামলার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো আগামী ২৬ ফেব্রুয়ারি খাদিজাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। এর আগে আরও দু’দফা হাজিরের নির্দেশ দিলেও চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়ায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি