সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচনে দক্ষ সিইসি চান বিশিষ্ট চার নাগরিক

news-image

নিজস্ব প্রতিবেদক : একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকাকে মুখ্য করে দেখছেন চার বিশিষ্ট নাগরিক। বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে বিশিষ্ট চার নাগরিক এ মত দিয়েছেন। তারা সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শারীরিক ও মানসিকভাবে সামর্থ্যবান একজনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চান।

অনুসন্ধান কমিটির সঙ্গে বৈঠকে বসা চার বিশিষ্ট নাগরিক হলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, বিশিষ্ট আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। এর মধ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশিষ্ট আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার।

তারা বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়োগে পরামর্শ দিলেন চার বিশিষ্ট নাগরিক।যাদের অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় সামান্য ঘাটতি আছে, তাদেরকে নির্বাচন কমিশনারদের মতো সাংবিধানিক দায়িত্বে বসানো যাবে না। যারা দেশপ্রেম বুকে ধারণ করে, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা লালন করে তাদের হাতেই দায়িত্ব দেয়ার বিষয়ে সুপারিশ করতে হবে রাষ্ট্রপতির কাছে।

এর আগে, বুধবার বেলা সোয়া ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাইঞ্জে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে বসেন চার বিশিষ্ট নাগরিক।এর আগে বৈঠকে পাঁচ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসার কথা থাকলেও এ তালিকা থেকে নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) আবদুর রশিদের নাম বাদ দিয়ে চারজনকে রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি