সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের শরীরের উপর দিয়ে হাঁটলেন উপজেলা চেয়ারম্যান!

news-image

চাঁদপুর প্রতিনিধি : দুই সারিতে দাাঁড়িয়ে থাকা কয়েকজনের হাতের উপর এক শিক্ষার্থীর শরীর বিছিয়ে দেওয়া হল। এরপর তার উপর দিয়ে হেঁটে গেলেন চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

এরপর তিনি যে দিক দিয়ে নামবেন তার সামনেই অপর এক শিক্ষার্থী হাঁটু গেঁড়ে ঘার নিচু করে বসে রয়েছে যেন তিনি সহজে নামতে পারেন। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর সমালোচনার ঝড়।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা চলাকালে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

চাঁদপুর শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান হাবিবুর রহমান পাটওয়ারী ছবিটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ছবিটি ফেসবুকে আপলোড করে লিখেছেন, ইনি একজন জনপ্রতিনিধি। দেখুন তার কাণ্ড। সমাজ কি এতোটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। কেউ কি নেই এদের থেকে সমাজটাকে নিস্তার দিতে। শিশু শ্রম যেখানে নিষিদ্ধ, সেখানে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি অপ্রাপ্ত বয়সী শিশুদের পিঠে চড়িয়া হেটে চলছেন। দেখাচ্ছেন সার্কাস। কি হবে এইসব জনপ্রতিনিধিদের দিয়ে। বঙ্গবন্ধুর সোনার বাংলা কি এই রকমের? একজন আওয়ামীগার হয়ে কি দেখালেন! পুনশ্চঃ আওয়ামী বিরোধীরা খুশিতে আটখান হইয়েন না।

চাঁদপুর শহরের লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু সায়েম লিখেন, জনপ্রতিনিধি, শিক্ষক ও ডাক্তার এঁরা সাক্ষাৎ আল্লাহর দান। তারপর যদি তাদের মধ্য থেকে ব্যতিক্রম কিছু করেন, যা সমাজের অসঙ্গত, তা কি শোভা পায়?

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু তৈরি করতে গিয়ে তারা আমাকে ইভেন্টের সদস্য বানায়। আমি শুধুমাত্র ইভেন্টে অংশ নিয়েছি, আর কিছু নয়।দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী