মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১২৫ জনের নাম পেয়েছে সার্চ কমিটি। এর মধ্যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে কমিটিআজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

 

শফিউল আলম জানান, এরপর আরো একটি তালিকা করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারির আগেই চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেবে সার্চ কমিটি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২৫টি রাজনৈতিক দল ১২৫ জনের নামে প্রস্তাব করেছে। এ নামগুলো সার্চ কমিটির সদস্যরা পর্যালোচনা করে দেখে ২০ জনের একটি ছোট তালিকা করেছেন। এ নিয়ে পরে তাঁরা আবার বসবেন।

রাজনৈতিক দলের দেওয়া নামের বাইরে যেকোনো বিশিষ্ট ব্যক্তিদের নাম সুপারিশ করার এখতিয়ার সার্চ কমিটির আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

রাজনৈতিক দলগুলোর দেওয়া নাম প্রকাশ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলোর দেওয়া তালিকা আমাদের কাছে আমানত, আমরা তো তা খেয়ানত করতে পারব না।’

আওয়ামী লীগ, বিএনপির এবং অন্যান্য দলের প্রস্তাবে একই ব্যক্তির নাম আছে কি না এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘একই ব্যক্তির নাম এসেছে কয়েকটি দল থেকে তবে তা সংখ্যায় কম। আওয়ামী লীগ ও বিএনপির প্রস্তাবে পৃথক পৃথক লোক আছে।’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের