,

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: বার্নিকাট

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তার দেশ অত্যন্ত আন্তরিক।

এ কারণেই তিনি বারবার ক্যাম্প পরিদর্শনে আসছেন। মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া হাজারো রোহিঙ্গার খোঁজ খবর নেন।মঙ্গলবার বেলা সাড়ে ১টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বার্নিকাট।

বেলা ১০টার দিকে মার্কিন রাষ্ট্রদূত হ্নীলার লেদা এলাকায় অবস্থিত অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। সেখান থেকে যান মুচনী নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে।

এসময় ক্যাম্পে রোহিঙ্গারা মিয়ানমারে রাখাইনে তাদের উপর চালানো নির্যাতনের চিত্র তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তা প্রদর্শন করেন।

প্রথমে তিনি লেদাস্থ আইএমও’র স্বাস্থ্য ক্লিনিকে কর্মরত এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বস্তি পরিদর্শন করেন।

পরিদর্শন কালে মিয়ানমারে নিপীড়ণের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা স্বজনহারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

এসময় তার সঙ্গে ছিলেন, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ অফিস প্রধান কেবি ছিদ্দিকী, বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আবুজার আল জাহিদ, উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম, আইওএম কর্মকর্তা হাজেরা খানম প্রমুখ।

এর আগে সোমবার বিকালে বিশেষ বিমানযোগে মার্শা বার্নিকাটের নেতৃত্বে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছায় এবং বিকাল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসন কমিশনার (আরআরআইসি) কার্যালয়ে যান।

সেখানে আরআরআইসি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার সকালে প্রতিনিধি দলটি টেকনাফের লেদা এবং নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শণে যান।

মার্শা বার্নিকাটের দলটি কক্সবাজার আসার আগে রোববার রাখাইন কমিশনের তিন সদস্যের একটি দল রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারে আসেন। তারাও উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের পরিস্থিতি এবং সমস্যা সম্পর্কে খোঁজ-খবর নেন।

সোমবার তারা চলে যাওয়ার আগে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে সীমান্তের নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে